HSC ICT

ক ভান্ডার — জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

HSC ICT পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ক বিভাগের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর। বিভিন্ন শিক্ষা বোর্ডের বিগত বছরের প্রশ্নগুলো এখানে সাজানো হয়েছে।

1. মেশিন ভাষা কী?

চ.বো. ২৬, ২৫ঢা.বো. ২৪

0 এবং 1 দিয়ে গঠিত কম্পিউটার মেশিনের নিজস্ব ভাষাকে মেশিন ভাষা বা নিম্নস্তরের ভাষা বলে।

2. টোকেন কী?

রা.বো. ২৫

সি প্রোগ্রামের বিভিন্ন স্টেটমেন্টে ব্যবহৃত ওয়ার্ড বা ক্যারেক্টারসমূহকে সম্মিলিতভাবে টোকেন বলে, যা একক বা সম্মিলিতভাবে বিভিন্ন কাজ সম্পাদন করে।

3. কী-ওয়ার্ড কী?

সকল.বো. ২৬য.বো. ২৫দি.বো. ২৫ঢা.বো. ২৪রা.বো. ২৪য.বো. ২৪কু.বো. ২৪ম.বো. ২৪য.বো. ২৪দি.বো. ২৩রা.বো. ১৯চ.বো. ১৯

কী-ওয়ার্ড হলো সি প্রোগ্রামিং ভাষায় ব্যবহৃত বেশ কিছু সংরক্ষিত শব্দ।

4. কম্পাইলার কী?

মাদ্রাসা.বো. ২৬ব.বো. ২৫ম.বো. ২৫কু.বো. ২৪

কম্পাইলার হলো একটি অনুবাদক প্রোগ্রাম যা পুরো প্রোগ্রাম একসাথে পরীক্ষা করে সিনট্যাক্সগুলো মেশিন কোডে রুপান্তর করে।

5. ইন্টারপ্রেটার কী?

কু.বো. ২৫চ.বো. ২৫

ইন্টাপ্রেটার হলো একটি অনুবাদক প্রোগ্রাম যা পুরো প্রোগ্রাম লাইন বাই লাইন পরীক্ষা করে সিনট্যাক্সগুলো মেশিন কোডে রুপান্তর করে।

6. অ্যাসেম্বলি ভাষা কী?

চ.বো. ২৪

অ্যাসেম্বলি ভাষা হলো একটি নিম্নস্তরের (Low-level) প্রোগ্রামিং ভাষা, যা বাইনারি কোডের পরিবর্তে ইংরেজি অক্ষরের সংক্ষিপ্ত রূপ বা প্রতীক ব্যবহার করে। একে নেমোনিক কোডও বলা হয়।

7. অনুবাদক প্রোগ্রাম কী?

ব.বো. ১৯

যে প্রোগ্রাম মানুষের লেখা উচ্চ স্তরের ভাষাকে কম্পিউটারের বোধগম্য মেশিন ভাষায় (০ এবং ১) রূপান্তর করে, তাকে অনুবাদক প্রোগ্রাম বলে।

8. ধ্রুবক কী?

দি.বো. ২৪কু.বো. ১৯

সি প্রোগ্রামিং ভাষায় ধ্রুবক (Constant) হলো এমন একটি নির্দিষ্ট মান বা ডেটা, যা প্রোগ্রাম চলাকালীন কোনোভাবেই পরিবর্তন করা যায় না। ভেরিয়েবলের মান পরিবর্তন করা গেলেও ধ্রুবকের মান সবসময় অপরিবর্তিত থাকে।

9. অ্যারে কী?

ঢা.বো. ২৫, ১৭চ.বো. ২৩

সি প্রোগ্রামিং ভাষায় অ্যারে হলো একটি বিশেষ ডেটা স্ট্রাকচার যেখানে একই ধরণের একাধিক ডেটা রাখা যায়।

10. স্ট্রিং কী?

চ.বো. ২৬ঢা.বো. ২৫

সি প্রোগ্রামিং ভাষায় ক্যারেক্টার টাইপের ভেরিয়েবলে একাধিক অক্ষর রাখতে হলে ক্যারেক্টার টাইপের অ্যারে ব্যবহার করাকে স্ট্রিং বলে।

11. কন্ডিশনাল অপারেটর কী?

রাজউক উত্তরা মডেল কলেজ ২৫

সি প্রোগ্রামে শর্ত সাপেক্ষে কোনো ভেরিয়েবলে মান অন্য কোনো ভেরিয়েবলের মান হিসেবে নির্ধারণ করার জন্য ব্যবহৃত অপারেটরকে বলা হয় কন্ডিশনাল অপারেটর।