HSC ICT

খ ভান্ডার — অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

HSC ICT পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ খ বিভাগের অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর। বিভিন্ন শিক্ষা বোর্ডের বিগত বছরের প্রশ্নগুলো এখানে সাজানো হয়েছে।

1. ১.১. C ভাষায় চলকের নামকরণের নিয়মগুলো লিখ। ১.২. “চলকের নামকরণের সময় কিছু নিয়ম মেনে চলতে হয়” - ব্যাখ্যা কর। ১.৩. ভেরিয়েবলের নাম লেখার নিয়মগুলো লিখ। ১.৪. ভেরিয়েবল ঘোষণার ক্ষেত্রে অনুসরণীয় পদক্ষেপ ব্যাখ্যা কর। ১.৫. চলক তৈরির ক্ষেত্রে কিছু বিধিবদ্ধ নিয়ম কানুন রয়েছে - ব্যাখ্যা কর।

ঢা.বো. ২৫ব.বো. ২৫দি.বো. ২৫দি.বো. ২৩ঢা.বো. ১৭

চলকের নামকরণের সময় কিছু নিয়ম মেনে চলতে হয়। নিচে তা ব্যাখ্যা করা হলো- ১. চলকের নামে কেবল বর্ণ, অঙ্ক, এবং আন্ডারস্কোর চিহ্ন (_) চিহ্ন ব্যবহার করতে হয়। ২. একই ফাংশনে একই নামে একাধিক চলক ঘোষণা করা যাবে না। ৩. চলকের নামের মাঝে কোনো ফাঁকা স্থান থাকতে পারে না। ৪. চলকের নামের প্রথম অক্ষরটি অঙ্ক দিয়ে শুরু হতে পারে না, ইত্যাদি।

2. ২.১. C প্রোগ্রামে ধ্রুবক ঘোষণার দুটি নিয়ম লিখ। ২.২. ধ্রুবক ঘোষণার নিয়ম ব্যাখ্যা কর।

কু.বো. ২৫ম.বো. ২৫

সি প্রোগ্রামে দুটি নিয়মে ধ্রুবক ঘোষণা করা যায়- ১. const কি-ওয়ার্ড ব্যবহার করে। যেমন- const float pi = 3.1416 ২. #define প্রি-প্রসেসর ব্যবহার করে। যেমন- #define pi 3.1416

3. ৩.১. ‘সি’ কে মধ্যম স্তরের ভাষা বলা হয় কেন? ব্যাখ্যা কর। ৩.২. ‘সি’ কে মিড লেভেল ভাষা বলা হয় কেন? ব্যাখ্যা কর। ৩.৩. “C একটি মধ্যম স্তরের ভাষা” - ব্যাখ্যা কর।

চ.বো. ২৪সি.বো. ২৪

‘সি’ প্রোগ্রামিং ভাষাকে মধ্যম স্তরের ভাষা বলা হয় কারণ এটি নিম্নস্তরের (লো-লেভেল) এবং উচ্চস্তরের (হাই-লেভেল) উভয় ভাষার বৈশিষ্ট্যই বহন করে। এটি মেশিন কোডের কাছাকাছি থেকে হার্ডওয়্যার নিয়ন্ত্রণের সুবিধা দেয়, আবার মানুষের সহজে বোঝার মতো উচ্চস্তরের ভাষার গঠন ও ডেটা টাইপও সমর্থন করে। তাই ‘সি’ ভাষাকে মধ্যম স্তরের ভাষা বা মিড লেভেল ভাষা বলা হয়।

4. কোন ক্ষেত্রে কম্পাইলার ইন্টারপ্রেটার থেকে ভালো? ব্যাখ্যা কর।

নটর ডেম কলেজ, ২৫

যে যে ক্ষেত্রে কম্পাইলার ইন্টারপ্রেটার থেকে ভালো তা নিম্নে উল্লেখ করা হলো- ১. কম্পাইলার প্রথমে পুরো প্রোগ্রামটি কম্পাইল করে মেশিন কোডে রুপান্তর করে। পক্ষান্তরে, ইন্টারপ্রেটার পুরো প্রোগ্রাম পরীক্ষা না করে প্রোগ্রামের প্রতিটি স্টেটমেন্ট মেশিন কোডে রুপান্তর করে। ২. কম্পাইল করার পর প্রোগ্রামগুলো অনেক দ্রুত গতিতে রান করে। পক্ষান্তরে, ইন্টারপ্রেটারে একটি একটি করে স্টেটমেন্ট মেশিন কোডে রুপান্তরিত হয় বলে সময় বেশি লাগে।

5. উচ্চতর ভাষা মেশিন ভাষার চেয়ে সুবিধাজনক - ব্যাখ্যা কর।

রাজউক উত্তরা মডেল কলেজ, ২৫

প্রোগ্রামিং এর ক্ষেত্রে উচ্চতর ভাষা মেশিন ভাষার চেয়ে অনেক বেশি সুবিধাজনক। কারণ উচ্চতর ভাষা মানুষের ভাষার কাছাকাছি হওয়ায় এগুলো শিখতে এবং লিখতে সহজ। মেশিন ভাষা শুধুমাত্র 0 এবং 1 দিয়ে গঠিত হওয়ায় এটি বুঝতে এবং লিখতে অত্যন্ত কঠিন। উচ্চতর ভাষা ব্যবহার করে প্রোগ্রামাররা আরও দ্রুত এবং সহজে কম্পিউটার প্রোগ্রাম তৈরি করতে পারে। এছাড়াও, উচ্চতর ভাষাগুলো পোর্টেবল, অর্থাৎ একবার লেখা প্রোগ্রাম বিভিন্ন ধরণের কম্পিউটারে চালানো যায়।

6. প্রোগ্রাম তৈরির ধাপসমূহ সংক্ষেপে ব্যাখ্যা কর।

প্রোগ্রাম তৈরির ধাপসমূহ সংক্ষেপে নিচে দেওয়া হলো- ১. যে সমস্যাটি সমাধান করা হবে সেটিকে ঠিকভাবে বর্ণনা করা। ২. সমস্যার সমাধানের জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট তৈরি করা। ৩. কোড লেখা। ৪. প্রোগ্রাম পরীক্ষা করা ও ভূল থাকলে ডিবাগ করে প্রোগ্রাম সংশোধন করা। ৫. প্রোগ্রাম রিলিজ করা।

7. ৭.১. i++ ও ++i - ব্যাখ্যা কর। ৭.২. variable++ ও ++variable - ব্যাখ্যা কর। ৭.৩. k++ ও ++k - ব্যাখ্যা কর।

ঢা.বো ২৫সি.বো ২৪ম.বো ২৩রা.বো ১৯

i++: i++ এর ক্ষেত্রে কম্পাইলার প্রথমে প্রোগ্রামে ভেরিয়েবলের পুরাতন মান ব্যবহার করে। অতপর ভেরিয়েবলের মানের সাথে যথাক্রমে ১ যোগ করে। এ নতুন মান পরবর্তী স্টেটমেন্ট থেকে কার্যকর হয়। ++i: ++i এর ক্ষেত্রে কম্পাইলার প্রথমে ভেরিয়েবলের প্রারম্ভিক মানের সাথে যথাক্রমে ১ যোগ করে। অতপর প্রোগ্রামের একই স্টেটমেন্টে বর্ধিত মান ব্যবহার করে।

8. scanf("%d", &N); স্টেটমেন্টটি ব্যাখ্যা কর।

য.বো ২৪সি.বো ২৩

scanf("%d", &N); স্টেটমেন্টটি ইনপুটের মান গ্রহণের জন্য ব্যবহৃত হয়। প্রোগ্রাম রান করলে কিবোর্ড থেকে ইনপুটের মান গ্রহণ করে। এখানে, "%d" হলো integer ডেটা টাইপের format specification এবং &N হলো Address of N, যা integer টাইপের N ভেরিয়েবলের মেমোরি লোকেশন, যেখানে ডেটা সংরক্ষিত হয়।